তৃণমূল ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী - The News Lion

তৃণমূল ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী




দি নিউজ লায়ন ;  তৃণমূল ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। তাঁর ইস্তফাপত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানা  গিয়েছে।  ইস্তফাপত্রে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে কি কারনে দল ছাড়লেন সেই বিষয়ে শুভেন্দু অধিকারী কিছু উল্লেখ করেননি তাঁর ইস্তফাপত্রে।    


দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন শুভেন্দু। কিন্তু একাধিক ইস্যুতে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে। পরিস্থিতি এতটাই তলানিতে এসে দাঁড়ায় যে রাজ্য মন্ত্রিসভার সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই জল্পনা তৈরি হয় যে, নন্দীগ্রামের বিধায়ক পদ থেকেও এবার ইস্তফা দেবেন হয়তো জননেতা।  সেই মতো বুধবার বিধানসভায় গিয়ে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু। যদিও সেই প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এখনও পর্যন্ত তা গৃহীত হয়নি। 


এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনই গৃহীত হয়নি শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র। তিনি আরও বলেন যে, শুভেন্দুর পদত্যাগপত্র বিধিসম্মত নয়। তাঁর পদত্যাগ আপাতত বিবেচনাধীন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.